Skip to main content

Posts

Showing posts from 2020

স্কুলের প্রথমদিন

“স্কুল” শব্দের ব্যাপারে শুরুতে আমার ধারণা ছিল অনেকটা জেলখানার মত। ভাবতাম এখানে ছোট বাচ্চাদের জোড়পূর্বক ধরে পড়াশুনা করানো হয় যাতে তারা সকাল কিংবা দুপুরবেলা খেলাধূলা করতে না পারে। মুলত আমার স্কুলপড়ুয়া বন্ধুদের দেখেই মূলত এই ধারণা হয়। কিন্তু একসময় দেখা গেল আমার বাবা মা-ই আমাকে এই জেলখানায় ভর্তির জন্য আপ্রাণ চেস্টা করতে লাগল। অনেকগুলো স্কুল দেখার পর আমাদের বাড়ির কাছেই একটি ইংরেজী মিডিয়াম স্কুল বেছে নেয়া হল। দেখতে না দেখতেই এসে গেল সেই বিশেষ দিন যেদিন আমাকে স্কুলে যেতে হবে। আগের রাতে বাবা-মার কড়া নির্দেষ তাড়াতাড়ি ঘুমাও কাল সকালে স্কুলে যেতে হবে। কিন্তু স্কুল নামক জেলখানায় যেতে আমার কোনই আগ্রহ নেই। কেননা একদিন স্কুলে যাওয়ার অর্থ সকালবেলার খেলা মাটি হওয়া। সেসাথে স্কুল থেকে আবার হোমওয়ার্ক নামক বিশেষ এক ঝামেলা প্রদান করে যার জন্য অনেকসময় রাতের বেলাতেও খেলাধূলা করা মুশকিল। তবুও মনের মধ্যে কেমন জানি একটি চাপা উত্তেজনা কাজ করছিল। সকালে বাবার চিল্লাচিল্লিতে ঘুম ভাংগে।  উঠ তাড়াতাড়ি উঠ আজকে স্কুলে যেতে হবে। বাধ্য হয়ে একসময় ঘুম বিসর্জন দিয়ে উঠাই লাগল। দেখলাম আমার স্কুলে যাওয়া নিয়ে আমার চেয়ে আমার ব...